সাধারণ প্রশ্ন

AdmitPrep সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

অ্যাকাউন্ট ও লগইন

"অ্যাকাউন্ট তৈরি করুন" পেজে গিয়ে তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন, তারপর ইমেইলে পাঠানো ৬-সংখ্যার কোড দিয়ে যাচাই করলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

যাচাই ধাপে "কোড পাননি? আবার পাঠান" বাটনে ক্লিক করে নতুন কোড চাইতে পারবেন। ইমেইলের স্প্যাম/জাঙ্ক ফোল্ডারও একবার দেখে নিন।

লগইন পেজে "পাসওয়ার্ড ভুলে গেছেন?" লিংকে ক্লিক করে আপনার রেজিস্টার্ড তথ্য দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।

না। "ব্যবহারকারীর নাম" আপনার আসল নাম, আর "লগইন নাম" প্রতিবার লগইনের সময় ব্যবহার করার জন্য আলাদাভাবে বেছে নেওয়া একটি নাম।

প্র্যাকটিস ও দক্ষতা যাচাই

প্র্যাকটিস কুইজ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নে অনুশীলনের জন্য, আর সলভ কোয়েস্ট সমস্যা সমাধানের (সৃজনশীল/PSQ ধাঁচের) প্রশ্নে অনুশীলনের জন্য।

এক্সাম ব্যাটল একটি গেমভিত্তিক কুইজ মোড — একক (নিজের বিরুদ্ধে সময়ের সাথে) বা দলীয় (বন্ধুদের সাথে লাইভ প্রতিযোগিতা) — দুই ধরনেই খেলা যায়।

দক্ষতা যাচাইয়ের প্রতিটা কুইজের পর অধ্যায়/বিষয়ভিত্তিক সঠিক-ভুলের হিসাব দেখা যায়, যা থেকে ঠিক কোথায় আরও অনুশীলন দরকার তা বোঝা যায়।

টোকেন ও রেফারেল

হ্যাঁ, AdmitPrep-এর সেবা সমূহ সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যায় — কোনো মাসিক চাঁদা লাগে না। নতুন অ্যাকাউন্টে শুরুতেই কিছু ফ্রি টোকেন পাওয়া যায়।

বন্ধুকে রেফার করে যোগ করালে আপনি ও আপনার বন্ধু — দুজনেই বাড়তি টোকেন পাবেন, যা দিয়ে আরও বেশি প্রশ্ন/ব্যাখ্যা পাওয়া যায়।

সাবস্ক্রিপশন পেজ থেকে যেকোনো সময় আপনার টোকেন ব্যবহারের হিসাব দেখা যায়, যাতে বুঝতে সুবিধা হয় কোথায় বেশি ব্যবহার হচ্ছে।

তথ্য নিরাপত্তা

হ্যাঁ, আপনার তথ্য শুধুমাত্র সেবা প্রদানের প্রয়োজনে সংরক্ষণ করা হয় এবং তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হয় না।

না, আপনার প্র্যাকটিস কুইজ, সলভ কোয়েস্ট ও পারফরম্যান্সের তথ্য শুধুমাত্র আপনার নিজের অ্যাকাউন্টেই দেখা যায়।